লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উপলক্ষে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প
লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উপলক্ষে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প..

অষ্টমী স্নান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দের গান্ধী ঘাটে স্থাপিত শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্পে আগত শত শত পুণ্যার্থীর মাঝে গতকাল ২৫ মার্চ বুধবার সন্ধ্যা থেকে আজ ২৬ মার্চ, ২০২৬ ইং বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিশুদ্ধ জল, লেবুর শরবত, অভিজ্ঞ ডাক্তার এবং নার্সের মাধ্যমে বিনামূল্যে ঔষধ বিতরণ করাসহ অন্যান্য মানবিক সেবা দেয়া হয়েছে। সেবা ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেবা ক্যাম্পে উপস্থিত সকল সারথিকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শারদাঞ্জলি ফোরামের ওয়েবসাইটির তথ্য নির্ভর করতে সকলের সহযোগিতা আহ্বান

যেসব সারথি এবং শুভাকাঙ্ক্ষী আমাদের সেবা ক্যাম্প পরিচালনায় আর্থিক সহযোগিতা করেছেন তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।








