পরম করুণাময়ের অশেষ কৃপায় এবং শাস্ত্রসম্মত জীবনগঠনের দৃঢ় প্রত্যয়ে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এক মহতী ও পুণ্যসাধনার উদ্যোগ গ্রহণ করেছে ভগবদ্গীতার চিরন্তন জ্ঞানধারা আগামী প্রজন্মের হৃদয়ে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নতুন করে ৫,০০০ কপি পবিত্র গীতা মুদ্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি মানবজীবনের সংকটে পথপ্রদর্শক, নৈতিকতার আলোকবর্তিকা, আত্মশুদ্ধির মহামন্ত্র এবং ধর্মীয় চেতনার অমৃতধারা। এই অমূল্য জ্ঞানভাণ্ডারকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একান্ত দায়িত্ববোধ থেকেই শারদাঞ্জলি ফোরাম ২০১৪ সাল থেকে আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে চলেছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের ৪৫টি জেলায় প্রায় ৬০০টি গীতা নিকেতনের মাধ্যমে ৩৫,০০০ গীতা শিক্ষার্থীর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ৩৫,০০০ কপি পবিত্র গীতা বিতরণ করা হয়েছে। এই কর্মযজ্ঞ নিছক একটি উদ্যোগ নয় এটি এক অবিচ্ছিন্ন ধর্মসেবা, এক নীরব তপস্যা, এক আত্মনিবেদিত সাধনার ফল। বর্তমানে কেন্দ্রীয়ভাবে গীতার মজুদ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় নতুন করে ৫,০০০ কপি গীতা মুদ্রণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। কিন্তু প্রয়োজনীয় অর্থের ঘাটতির কারণে এই পবিত্র উদ্যোগ বাস্তবায়নে আপনাদের আন্তরিক সহযোগিতা আজ অত্যন্ত প্রয়োজন।সনাতন ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, শারদাঞ্জলি ফোরামের সারথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের বিনীত, আন্তরিক এবং হৃদয়স্পর্শী আহ্বান—আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে অসংখ্য নবীন প্রাণে ধর্মচেতনার জাগরণ সৃষ্টির পুণ্যময় মাধ্যম। একটি গীতা পৌঁছে যেতে পারে একটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে, একটি পরিবারকে আলোকিত করতে, একটি প্রজন্মকে ধর্মপথে স্থিত করতে। আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে—শ্রী লিটন চন্দ্র পালসাধারণ সম্পাদকবিকাশ: 01713034838শ্রী নিকেতন দে নিশাতসাংগঠনিক সম্পাদক বিকাশ: 01842861993আসুন, আমরা সকলে মিলে ভগবদ্গীতার এই জ্ঞানযজ্ঞে সারথি হই। ধর্মরক্ষা, মানবকল্যাণ এবং আগামী প্রজন্মের আত্মিক উন্নয়নের এই মহতী অভিযাত্রায় আপনাদের সহমর্মিতা ও অংশগ্রহণই আমাদের প্রধান শক্তি ও প্রেরণা। আপনাদের সহযোগিতায়ই এই পবিত্র কার্যক্রম আরও বিস্তৃত, আরও ফলপ্রসূ এবং আরও কল্যাণময় হয়ে উঠবে এই আমাদের অটল বিশ্বাস।
নমস্কার সকলকে শারদাঞ্জলি ফোরাম পরিবারের পক্ষ থেকে। আমি রাজ মন্ডল শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে আছি।সকলের সহযোগিতা পেলে ওয়েবসাইট টি আরো তথ্যনির্ভর করতে পারবো আশাকরি।