মহাতীর্থ লাঙ্গল বন্ধ শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্পের হিসাব হস্তান্তর।

মহাতীর্থ লাঙ্গল বন্ধ শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্পের হিসাব কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক “শ্রী লিটন চন্দ্র পাল “দাদার নিকট হস্তান্তর করলাম। আমাদের খরচ বাদে আয় হয়েছে ৩২,৭৯০/= টাকা। তন্মধ্যে আমরা কেন্দ্রীয় গীতা ফান্ডে দিয়েছি ২৫,০০০/=টাকা এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির নিকট ৭,৭৯০ টাকা হস্তান্তর করলাম। বাংলাদেশের শারদান্জলি ফোরামের সকল সারথীদের অভিনন্দন জানাচ্ছি এবং যে সকল সারথিবৃন্দ আমাদের অনুদান দিয়েছেন আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ,
গীতা নিকেতনের ফান্ডে ভক্তিপূর্ণ দান করতে ক্লিক করুন:- Donate






