অপরিসীম কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানাই শারদাঞ্জলি ফোরাম নোয়াখালী জেলা কমিটির সম্মানিত সকল সারথিদের প্রতি

অপরিসীম কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানাই শারদাঞ্জলি ফোরাম নোয়াখালী জেলা কমিটির সম্মানিত সকল সারথিদের প্রতি।

অত্যন্ত স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও যে নিষ্ঠা, একাগ্রতা ও মানবসেবার মহৎ মানসিকতা নিয়ে আপনারা সেবা ক্যাম্পটি এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছেন তা সত্যিই অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ক। Donate

আপনাদের এই সেবামূলক উদ্যোগ মানবতার পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল প্রিয় সারথিদের প্রতি, যাঁরা দূর-দূরান্ত থেকে সেবা ক্যাম্পে এসে হাতে হাত মিলিয়ে এই সেবার মহাযজ্ঞে অংশগ্রহণ করেছেন বিশেষ করে ফেনী, খাগড়াছড়ি ও চাঁদপুর জেলার সারথিদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা আমাদের শক্তি ও প্রেরণাকে আরও সমৃদ্ধ করেছে।উল্লেখ্য, শারদাঞ্জলি ফোরাম ইতোমধ্যেই মানবকল্যাণের মহান লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সামাজিক সহযোগিতা কার্যক্রম, গীতা নিকেতন প্রতিষ্ঠা এবং ধারাবাহিকভাবে একাধিক সেবা ক্যাম্প সফলভাবে পরিচালনা করে চলেছে।Central committee তার মধ্যে উল্লেখযোগ্য—১) পবিত্র শিবরাত্রি ব্রতের দিনে শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সীতাকুণ্ডে জলসেবা ও চিকিৎসা সেবা ক্যাম্প২) শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উপলক্ষে জলসেবা ও চিকিৎসা সেবা ক্যাম্প৩) শারদাঞ্জলি ফোরাম গাজীপুর জেলা কমিটির উদ্যোগে ঘি ঘাট এলাকায় অষ্টমী স্নান উপলক্ষে জলসেবা ও চিকিৎসা সেবা ক্যাম্প৪) শারদাঞ্জলি ফোরাম বরুড়া উপজেলা কমিটি উদ্যোগে কুমিল্লার চন্ডীমুড়া মন্দির প্রাঙ্গণে জলসেবা ও চিকিৎসা সেবা ক্যাম্পআগামী দিনগুলোতেও মানবসেবার এই পবিত্র অগ্রযাত্রা অব্যাহত থাকবে।Donate ইতোমধ্যে পরিকল্পিত রয়েছে—১) নারায়ণগঞ্জের বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোভাব দিবস উপলক্ষে জলসেবা ও চিকিৎসা সেবা ক্যাম্প।২) শারদাঞ্জলি ফোরাম মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে দুর্গাপূজার অষ্টমী তিথিতে কোমল পানীয় জল সেবা ক্যাম্প।৩) দিনাজপুরের কান্তজীউ মন্দিরে শারদাঞ্জলি ফোরাম দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে সেবা ক্যাম্প।এই সকল মহৎ উদ্যোগ সফল করতে যাঁরা নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের প্রত্যেকের প্রতি জানাই হৃদয়ের গভীরতম কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আশা রাখি, মানবসেবার এই আলোকিত পথচলায় ভবিষ্যতেও আপনাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের পাশে থাকবে।সকলের শ্রীচরণে সশ্রদ্ধ নমস্কার।

জয় গীতা

জয় হোক শারদাঞ্জলি ফোরামেরজয় হোক মানবতার

শারদাঞ্জলি ফোরামের ওয়েবসাইটির তথ্য নির্ভর করতে সকলের সহযোগিতা আহ্বান

শারদাঞ্জলি ফোরামের ওয়েবসাইটি আরো তথ্য সমৃদ্ধ করতে নিজ নিজ জেলার নিয়মিত সাংগঠনিক সকল কর্যক্রমের তথ্য ছবি,ভিডিও , গীতা শিক্ষা, সহ মানবিক কার্যক্রমের তথ্য দিন ও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করুন। এব্যাপারে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজ মন্ডলের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি। তথ্য পাঠাতে হটস্যাপ:- 01819318388 আমাদের ওয়েবসাই লিংক:- www.sharodanjoli.com

আমাদের ফেইচবুক গ্রুপ:- https://www.facebook.com/share/g/1HEWi8FLih/আমাদের পেইজ:-https://www.facebook.com/share/1BxF3LYF5R/শারদাঞ্জলি ব্লাড ব্যাংক:- https://www.facebook.com/share/1BmTN9bgtB/

অনুরোধ ক্রমে

রাজ মন্ডল

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

Raj Mondol

নমস্কার সকলকে শারদাঞ্জলি ফোরাম পরিবারের পক্ষ থেকে। আমি রাজ মন্ডল শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে আছি।সকলের সহযোগিতা পেলে ওয়েবসাইট টি আরো তথ্যনির্ভর করতে পারবো আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *