Central committee শুভ চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা-বাবুল চন্দ্র পাল April 14, 2026April 14, 2026 Raj Mondol 0 Comment Sharodanjoli শারদাঞ্জলি শুভ চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা “কত বর্ষ হবে গত, কত সূর্য হবে অস্ত, আছিল নূতন যাহা পুরাতন হবে।” কালের নিয়মে পুরনো হতে যাচ্ছে আরও একটি বছর। পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশে সকল মানুষের প্রাণের উৎসব, পহেলা বৈশাখ শুভ চেতনার উৎসব, পহেলা বৈশাখ সম্প্রীতির বন্ধনের উৎসব, পহেলা বৈশাখ অগুনতি শুভ চেতনার মানুষের মঙ্গল শোভাযাত্রার উৎসব, পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের সঙ্গীত শিল্পীদের বর্ষবরণ উৎসব, পহেলা বৈশাখ পান্থা-ইলিশের উৎসব, পহেলা বৈশাখ মানবতার উৎসব, পহেলা বৈশাখ ব্যবসায়ীর হালখাতা আর মিষ্টিমুখের উৎসব এবং পহেলা বৈশাখ শিশু-কিশোর-যুবক-যুবতীসহ সকলের আনন্দ আবাহনের উৎসব। শারদাঞ্জলি ফোরামের সারথিসহ সকল ফেসবুক বন্ধুকে জানাচ্ছি শুভ চৈত্র সংক্রান্তি এবং ১৪৩৩ বাংলা নববর্ষের অগ্রীম শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ এবং শান্তি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন- এটাই কামনা।