শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবসে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প স্থাপন…..
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবসে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প স্থাপন…..

ত্রিকালদর্শী, শিবকল্পতরু, মহাযোগী, পূর্ণব্রহ্ম, পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদীতে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে গতকাল ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৬ বঙ্গাব্দ, ২ জুন, ২০২৬ ইং মঙ্গলবার বিকেল থেকে শারদাঞ্জলি ফোরাম-এর উদ্যোগে আগত পুণ্যার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার জল, লেবুর শরবত, খাবার স্যালাইন সহ অভিজ্ঞ
শারদাঞ্জলি ফোরামের ওয়েবসাইটির তথ্য নির্ভর করতে সকলের সহযোগিতা আহ্বান

চিকিৎস দ্বারা প্রাথমিক চিকিৎসা সহ বিনা মূল্যে ঔষুধ বিতরণ চলছে। এই মহতী কর্মযজ্ঞ চলবে আজ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৬ বঙ্গাব্দ, ৩ জুন, ২০২৬ ই বুধবার সন্ধ্যা পর্যন্ত । এই কর্মযজ্ঞে শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা, মহানগর, বন্দর উপজেলা, সোনারগাঁও উপজেলার নিবেদিতপ্রাণ সারথিবৃন্দসহ বিভিন্ন জেলার সারথিগণ অংশ গ্রহণ করছেন।এভাবেই শারদাঞ্জলি ফোরামের সারথিগণ সারা বাংলাদেশে গীতা শিক্ষার পাশাপাশি বহুমাত্রিক চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ গ্রহণ করে যাচ্ছেন।

জয় বাবা লোকনাথ। জয় শারদাঞ্জলি ফোরামের জয়, জয় হোক মানবতার।
শারদাঞ্জলি ফোরামের ওয়েবসাইটির তথ্য নির্ভর করতে সকলের সহযোগিতা আহ্বান