লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদীতে অবস্থা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প।

প্রেস নোট মে ১৭, ২৬ শারদাঞ্জলি ফোরামের ওয়েবসাইটির তথ্য নির্ভর করতে সকলের সহযোগিতা আহ্বান
বিষয় ঃ ত্রিকালদর্শী, শিবকল্পতরু, মহাযোগী, পূর্ণব্রহ্ম, পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদীতে অবস্থা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প। Donate
এই মর্মে শারদাঞ্জলি ফোরামের সারথিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ত্রিকালদর্শী, শিবকল্পতরু, মহাযোগী, পূর্ণব্রহ্ম, পরমপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদীতে অবস্থা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আগামী ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ জুন, ২০২৬ ইং বুধবার শারদাঞ্জলি ফোরাম-এর উদ্যোগে আগত পুণ্যার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার জল, লেবুর শরবত, খাবার স্যালাইন সহ অভিজ্ঞ চিকিৎস দ্বারা প্রাথমিক চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষুধ বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বারদীতে শারদাঞ্জলি সেবা ক্যাম্প সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গতকাল ১৬ মে, ২০২৬ ইং শনিবার শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বারদী শ্রী লোকনাথ বাবার আশ্রমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রী গৌতম বনিক। সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী উৎপল সাহা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম সোনারগাঁও উপজেলার সভাপতি শ্রী নিহার রঞ্জন ভৌমিক, সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র ভৌমিক, শ্রী কার্তিক সূত্রধর, শ্রী জয়ন্ত কুমার সাহা পিংকু, শ্রীমতী চঞ্চলা বর্মন, শ্রী শরৎ মনিসহ নারায়ণগঞ্জ জেলা এবং সোনারগাঁও উপজেলার সারথিবৃন্দ। শ্রী লিটন চন্দ্র ভৌমিকের সঞ্চালনায় সারথিগণ সুন্দর ও গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে শ্রী লিটন চন্দ্র পাল দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় নিন্মলিখিত সারথিদের সমন্বয়ে একটি কমিটি ঘোষণা করা হয়ঃ১। শ্রী নিহার রঞ্জন ভৌমিক – আহ্বায়ক২। শ্রী লিটন চন্দ্র ভৌমিক- সদস্য সচিব সদস্য ঃ১। শ্রী জীবন চন্দ্র সাহা২। শ্রী জয়ন্ত কুমার সাহা (পিংকু)৩। শ্রী কার্তিক সূত্রধর ৪। শ্রীমতি চঞ্চলা বর্মন ৫। শ্রীমতি রানী মণ্ডল ৬। শ্রী ভূবন বর্মন ৭। শ্রী শরৎ মনি দাস৮। শ্রী রাজীব দাস৯। শ্রী সুজন বর্মন ১০। শ্রী রতন বর্মন পরবর্তীতে সভার সভাপতি শ্রী গৌতম বনিক উপস্থিত সারথিদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রদানসহ সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। উপস্থিত সারথিদের জন্য সোনারগাঁও উপজেলা কমিটির পক্ষ থেকে শ্রী লোকনাথ বাবার মন্দিরে প্রসাদের আয়োজন করে।সংযুক্ত সারথিগণ ছাড়াও শারদাঞ্জলি ফোরামের সর্বস্তরের সারথিগণ বারদী সেবা ক্যাম্পে অংশ গ্রহণ করতে পারবেন। সর্বস্তরের সারথিদের সার্বিক সহযোগিতায় আমরা বারদী সেবা কার্যক্রম সফলভাবে সুসম্পন্ন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।
জয় বাবা লোকনাথ।
জয় শারদাঞ্জলি ফোরামের জয়,
জয় হোক মানবতার।
বাবুল চন্দ্র পালসভাপতি
লিটন চন্দ্র পাল
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
শারদাঞ্জলি ফোরামের ওয়েবসাইটির তথ্য নির্ভর করতে সকলের সহযোগিতা আহ্বান Donate
