গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আড়াল দক্ষিণগাঁও বর্মনপাড়ায় শ্রী কৃষ্ণ শারদাঞ্জলি গীতা নিকেতন শুভ উদ্বোধন..

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আড়াল দক্ষিণগাঁও বর্মনপাড়ায় শ্রী কৃষ্ণ শারদাঞ্জলি গীতা নিকেতন শুভ উদ্বোধন..

..আজ ১ মে, ২০২৬ ইং শুক্রবার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আড়াল দক্ষিণগাঁও বর্মনপাড়ায় শ্রী কৃষ্ণ শারদাঞ্জলি গীতা নিকেতন শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দিলীপ কুমার সাহা, সহ-সভাপতি, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম ঢাকা মহানগর কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌঃ শ্রী নিকেতন দে, সাংগঠনিক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি, শ্রী পবন সূত্রধরযুগ্ম সমন্বয়ক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটিও সভাপতি, শারদাঞ্জলি ফোরাম গাজীপুর জেলা কমিটি, শ্রী দিপঙ্কর রায়, সাংগঠনিক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম ঢাকা মহানগর কমিটি, শ্রী রাজ মন্ডল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি, শ্রী দ্বীপ হালদার, সহ-দফতর সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি, শ্রীমতি নিপা সেন, প্রধান সমন্বয়ক, শারদাঞ্জলি ফোরাম গাজীপুর জেলা কমিটি, শ্রী সমীর বর্মন, প্রচার সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম গাজীপুর জেলা কমিটি, শ্রী গৌতম বর্মন, সহ-প্রচার সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম গাজীপুর জেলা কমিটি, শ্রী বলরাম বর্মন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম, গাজীপুর জেলা কমিটি, শ্রী অনিল চন্দ্র পাল, ধর্ম বিষয়ক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম গাজীপুর জেলা কমিটি, শ্রী সুভাষ বড়াল, সভাপতি, শারদাঞ্জলি ফোরাম কালীগঞ্জ উপজেলা কমিটি, শ্রী সুমন চন্দ্র দাস, সভাপতি, শারদাঞ্জলি ফোরাম কাপাসিয়া উপজেলা কমিটি, শ্রী লিটন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক, কুলাভাঙা শারদাঞ্জলি গীতা নিকেতন, কাপাসিয়া, শ্রী রবীন্দ্র চন্দ্র বর্মন, সহ-অর্থ সম্পাদক, ঘি-ঘাট স্নান কমিটি, শ্রী লিটন সরকার, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্রী পরেশ দত্ত,

সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী লক্ষ্মণ বর্মন, সাংগঠনিক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম গাজীপুর জেলা কমিটি। অনুষ্ঠানে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত গীতা বিনামূল্যে উপস্থিত গীতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এভাবেই সারা বাংলাদেশে শারদাঞ্জলি ফোরামের ছায়াতলে গীতার আলোয় আলোকিত হচ্ছে সনাতনী নতুন প্রজন্ম। ধর্ম, নৈতিকতা, মানবয়া এবং আধ্যাত্মিক জ্ঞানের আলোয় আলোকিত হোক এই গীতা নিকেতনের শিক্ষার্থীগণ—এটাই প্রত্যাশা আমাদের। জয় গীতা। জয় শারদাঞ্জলি ফোরামের জয়। জয় হোক মানবতার।

Raj Mondol

নমস্কার সকলকে শারদাঞ্জলি ফোরাম পরিবারের পক্ষ থেকে। আমি রাজ মন্ডল শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে আছি।সকলের সহযোগিতা পেলে ওয়েবসাইট টি আরো তথ্যনির্ভর করতে পারবো আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *