শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর কর্তৃক পরিচালিত ২টি গীতা নিকেতন তথা মতলব দঃ উপজেলার করবন্দ নমপাড়া গীতা নিকেতন

শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর কর্তৃক পরিচালিত ২টি গীতা নিকেতন তথা মতলব দঃ উপজেলার করবন্দ নমপাড়া গীতা নিকেতন এবং বলাখাল চৌধুরী বাড়ি গীতা নিকেতনের গীতা ক্লাসের স্থিরচিত্র……

গত ৩ এপ্রিল, ২০২৬ ইং শুক্রবার শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর কর্তৃক পরিচালিত মতলব দঃ উপজেলার করবন্দ নমপাড়া গীতা নিকেতনে নিবেদিতপ্রাণ গীতা শিক্ষকের পরিচালনায় গীতা ক্লাস সম্পন্ন হয়। গীতা ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের সাথে জেলা সভাপতি রিপন কুমার সাহা, মতলব দঃ উপজেলার সারথি আশিষ সরকার ও নিমাই ঘোষ উপস্থিত ছিলেন।এছাড়াও একই দিন শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর কর্তৃক পরিচালিত বলাখাল চৌধুরী বাড়ি গীতা নিকেতনে নিবেদিতপ্রাণ গীতা শিক্ষকের পরিচালনায় বিপুলসংখ্যক গীতা শিক্ষার্থীর উপস্থিতিতে গীতা ক্লাস সম্পন্ন হয়। এভাবেই সারা বাংলাদেশে শারদাঞ্জলি ফোরামের ছায়াতলে গীতার আলোয় আলোকিত হচ্ছে সনাতনী নতুন প্রজন্ম। জয় গীতা।

জয় শারদাঞ্জলি ফোরামের জয়। জয় হোক মানবতার।

Raj Mondol

নমস্কার সকলকে শারদাঞ্জলি ফোরাম পরিবারের পক্ষ থেকে। আমি রাজ মন্ডল শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে আছি।সকলের সহযোগিতা পেলে ওয়েবসাইট টি আরো তথ্যনির্ভর করতে পারবো আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *