শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৭৭তম তিরোধান তিথিতে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প পরিচালনার জন্য সিদ্ধান্ত মূলক আলোচনা সভা।

প্রেস নোট মার্চ ২৮, ২০২৬বিষয় ঃ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৭৭তম তিরোধান তিথিতে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প পরিচালনার জন্য অনুদান সংগ্রহ প্রসংগে। গতকাল ২৭ মার্চ ২০২৬ ইং শুক্রবার সন্ধ্যা ৬:০০ টায় চৌমুহনী শহরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের পবিত্র সমাধিক্ষেত্রে নবগঠিত শারদাঞ্জলি ফোরাম নোয়াখালী জেলা কমিটির উদ্যোগে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প পরিচালনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা কমিটির সভাপতি শ্রী নারায়ন সাহা। কমিটির প্রথম সভা হওয়ায় সভার প্রারম্ভে কেক কেটে সভার শুভারম্ভ করা হয়।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৭৭তম তিরোধান তিথিতে নোয়াখালী জেলার চৌমুহনী শহরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুরের সমাধিস্থানে আগামী ৪, ৫ এবং ৬ বৈশাখ, ১৪৩৩ বাংলা (এপ্রিল ১৮, ১৯ এবং ২০,২০২৬ ইং ) শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে সেবা ক্যাম্প স্থাপন করে আগত পুণ্যার্থীদের মাঝে লেবুর শরবত, বিশুদ্ধ জল, বিনামূল্যে ঔষধ বিতরণ, অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেয়াসহ অন্যান্য সেবা দেয়া হবে।

শারদাঞ্জলি ফোরামের সারথিসহ শুভাকাঙ্ক্ষী যারা আমাদের এই মহতী কর্মযজ্ঞে সহযোগিতা করতে চান, তারা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী পিয়াস পাল এর বিকাশ নাম্বার 01627-294548 এবং শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী নিকেতন দের বিকাশ নাম্বার 01842861993 এ অনুদান প্রদানের জন্য অনুরোধ করছি।

আশাকরি শারদ সারথি এবং শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু এবং সন্দরভাবে সেবা ক্যাম্প পরিচালনা করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জয় গীতা। জয় শারদাঞ্জলি ফোরামের জয়। জয় হোক মানবতার।

বাবুল চন্দ্র পাল সভাপতি লিটন চন্দ্র পাল সাধারণ সম্পাদক শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

Raj Mondol

নমস্কার সকলকে শারদাঞ্জলি ফোরাম পরিবারের পক্ষ থেকে। আমি রাজ মন্ডল শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে আছি।সকলের সহযোগিতা পেলে ওয়েবসাইট টি আরো তথ্যনির্ভর করতে পারবো আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *