শতরুপা রায়কে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন।।

তারিখ:-০৪-০৪-২০২৬

শতরুপা রায়কে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগীতা ২০২৫ এ চূড়ান্ত পর্যায়ে আজ ৫ এপ্রিল, ২০২৬ ইং শনিবার ঢাকাস্থ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে খ বিভাগে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ এ অংশ গ্রহণ করে শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর কর্তৃক পরিচালিত চাঁদপুর সদরস্থ নতুন বাজার ঘোষ পাড়া গীতা নিকেতনের শিক্ষার্থী শতরুপা রায়।

সারা বাংলাদেশ থেকে আসা খ বিভাগে ৪৮ জন গীতা শিক্ষার্থীদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে শতরুপা রায় খ বিভাগ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে।উল্লেখ্য যে, এই গীতা নিকেতনের শিক্ষক হিসেবে নিয়মিত গীতা শিক্ষা দিচ্ছেন নিবেদিতপ্রাণ গীতা শিক্ষক এবং শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা কমিটির সহ-সভাপতি শ্রী শ্যামল চন্দ্র দাস। শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শতরুপা রায়কে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে গীতা শিক্ষক শ্রী শ্যামল চন্দ্র দাসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় গীতা। জয় শারদাঞ্জলি ফোরামের জয়। জয় হোক মানবতার।

Raj Mondol

নমস্কার সকলকে শারদাঞ্জলি ফোরাম পরিবারের পক্ষ থেকে। আমি রাজ মন্ডল শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে আছি।সকলের সহযোগিতা পেলে ওয়েবসাইট টি আরো তথ্যনির্ভর করতে পারবো আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *